কৃষি মন্ত্রীর সাথে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের সাক্ষাৎ

কৃষি মন্ত্রীর সাথে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের সাক্ষাৎ

 

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে আজ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ Dr. Humnath  Bhandari সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও জলবায়ুর পরিবর্তনজনিত  অভিযোজন ও ধান বিষয়ক গবেষণাসহ বিবিধ বিষয়ে আলেচনা হয়।

 

মন্ত্রী বলেন, দেশের প্রায় সকল মানুষের প্রধান খাদ্য ধানের চাহিদা বছরব্যাপী থাকে। বাংলাদেশের আবহাওয়া ও জমির ধরণ ধান চাষের জন্য উপযোগী। International Rice Research Institute (IRRI) এর সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল, খরা, বন্যা, শীত সহিষ্ণু ও বিভিন্ন পুষ্টিমান সম্পন্ন ধানের জাত উদ্ভাবন করছে। যা দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির জোগানে ভূমিকা রাখছে।

 

মন্ত্রী অধিক পুষ্টিমান, কম জিআই (গ্লাইসেমিক ইনডেক্স) সম্পন্ন ধান চাষ নিয়ে বাংলাদেশের সাথে কাজ করার জন্য ইরিকে আহ্বান জানান। উচ্চ ফলনশীল, বন্যা, খরা সহিষ্ণু ও স্বল্পসময়ে চাষ উপযোগী ধানের জাত উদ্ভাবনের জন্য ইরির সাথে যৌথভাবে গবেষণা করার জন্য বাংলাদেশের আগ্রহের কথা জানান।

 

ইরির প্রতিনিধি বলেন, তাঁর সংস্থা বাংলাদেশের ধান উৎপাদন, গবেষণা ও নতুন জাত উদ্ভাবনে সহযোগিতা অব্যাহত রাখবে। খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও জনস্বাস্থ্য, জলাবায়ু অভিযোজন, কৃষকের জীবনমান উন্নয়ন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিয়ে ইরি কাজ করতে আগ্রহী বলে প্রতিনিধি জানান। ইরি উদ্ভাবিত অধিক পুষ্টিমান ও কম গ্লাইসেমিক ইনডেক্স সম্পন্ন ধানের প্রকরণ বাংলাদেশেও চাষে সহযোগিতার কথা বলেন তিনি। 

 

এসময় ইরি ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

সূত্রঃ পিআইডি